রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নাচোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১১:৫৬ এএম

নাচোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে নাচোল–আড্ডা সড়কের বেনীপুর–ভাদ্রৈ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাচোল উপজেলার আজিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. সোহাগ হোসেন (১৭) এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গী গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে মো. রবিউল ইসলাম (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে জিসান ও সোহান ধানসুরা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

জানা যায়, নিহত জিসান মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং সোহান ছিলেন তার শ্যালক। জিসান কর্মসূত্রে নওগাঁ দুদকে কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়ি থেকে শ্যালককে নিয়ে ধানসুরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!