প্রকাশিত: মে ৯, ২০২৬, ১১:৩৮ এএম
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৯ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর পক্ষ থেকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি। এ লক্ষ্যেই জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সবসময় সজাগ রয়েছে। ইতোমধ্যে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে।



