রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৮:১৮ পিএম

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে এ ঘটনায় রুবেল ও সুমি নামে এক দম্পতিকে আটক করা হয়।

নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার বাসিন্দা মোসাদ্দেক হোসেনের স্ত্রী। তিনি নিয়মিত ওই এলাকার একটি বাড়িতে প্রাইভেট পড়াতে যেতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার তিনি পড়াতে গেলে আর বাসায় ফেরেননি। পরে রাতে তার ছেলে থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন সকালে তথ্যের ভিত্তিতে ওই দম্পতির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন এবং কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বড় ছেলে অভিযোগ করেন, স্বর্ণালঙ্কারের লোভেই তার মাকে হত্যা করা হয়েছে।

এদিকে অভিযুক্ত সুমি খাতুনের বিরুদ্ধে আগেও জুসের মাধ্যমে চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ থাকার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, রুবেল ও সুমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!