রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৩০০ খাতার জায়গায় নিলেন ৭০০, পরীক্ষককে শোকজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ১০:০৭ পিএম

৩০০ খাতার জায়গায় নিলেন ৭০০, পরীক্ষককে শোকজ

ছবি: প্রতীকী

নির্ধারিত সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি এসএসসি পরীক্ষার উত্তরপত্র অনিয়ম ও তথ্য গোপনের মাধ্যমে গ্রহণ এবং মূল্যায়নের অভিযোগে নরসিংদীর এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

অভিযুক্ত মো. আ. রশিদ মিয়া নরসিংদীর মনোহরদীর দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের একজন পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন পরীক্ষকের জন্য সর্বোচ্চ ৩০০টি উত্তরপত্র মূল্যায়নের নিয়ম থাকলেও মো. আ. রশিদ মিয়া অনৈতিকভাবে ও তথ্য গোপন করে ৭০০টি উত্তরপত্র গ্রহণ করেন। পরে তিনি নিয়মবহির্ভূতভাবে বিপুল সংখ্যক উত্তরপত্র খুব অল্প সময়ের মধ্যেই মূল্যায়ন করে প্রধান পরীক্ষকের কাছে জমা দেন।

এ ঘটনায় বোর্ডের বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!