রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৯:২৫ পিএম

সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর লিমন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার ইটাইল এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপের কাছে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত লিমন নরুন্দি নয়াপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় নরুন্দি বাজারসংলগ্ন ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসে ছিলেন লিমন ও তার বন্ধু বাবু। এ সময় দুই পুলিশ সদস্যকে হেঁটে যেতে দেখে তারা আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন।

নদীতে নামার পর দুজনই চিৎকার শুরু করলে পুলিশ সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিমন নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার দুপুরে ইটাইল এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

লিমনের বাবা আব্দুল জলিল বলেন, তার ছেলে খুবই ভীতু স্বভাবের ছিল এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। পুলিশ দেখে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল বলে দাবি করেন তিনি। এছাড়া লিমন ভালো সাঁতারও জানতেন না বলে জানান তিনি।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!