রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে অস্ত্র মাদক উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৩:৫২ পিএম

চুয়াডাঙ্গায় সীমান্ত থেকে অস্ত্র মাদক উদ্ধার 

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোরে দর্শনা বাড়াদি সীমান্ত এলাকা কামাড়পাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এগুলো। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবির  সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ জানান, সীমান্তের মেইন পিলার ৮১ এর অভ্যন্তরে চুয়াডাঙ্গার দর্শনা কামারপাড়া গ্রামের একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় আমবাগানের মাটির নিচে খুড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজাট মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!