রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

"স্যার, গাঁজা খাওয়ার টাকা দেন"— ইউএনওর কাছে আবদার করে বিপাকে যুবক!

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০২:৪৯ পিএম

ছবি: প্রতিনিধি

গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা চেয়ে আটক হয়েছেন এক মাদকসেবী যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। দণ্ডপ্রাপ্ত বাবলু বেপারী নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার নান্নু বেপারীর ছেলে।

জানা গেছে, বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে হাঁটছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান। এ সময় বাবলু বেপারী তার কাছে এসে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন। একই সঙ্গে তিনি নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন।

তার অস্বাভাবিক আচরণে উপস্থিত লোকজন বিস্মিত হন। পরে প্রশাসনের সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও আব্দুল কাইয়ুম খান বলেন, নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি আমার কাছে এসে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন এবং অসংলগ্ন আচরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!