প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০১:০১ পিএম
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমি কেটে প্রকল্প নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট প্রকল্প ও ভেকু (খননযন্ত্র) মালিকদের কাছ থেকে মুচলেকা নিয়েছে উপজেলা প্রশাসন।
ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট প্রকল্প ও ভেকু মালিকরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবেন না বলে লিখিত মুচলেকা দেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সিড্যা ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে অবস্থিত বিলে যদি পুনরায় ভেকু দিয়ে কৃষিজমি কাটা হয়, তাহলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।



