রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এমপি কিরণের উদ্যোগে শরীয়তপুর-২ আসনে ৭ ইমামের ওমরাহ পালন

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১১:৪৫ এএম

এমপি কিরণের উদ্যোগে শরীয়তপুর-২ আসনে ৭ ইমামের ওমরাহ পালন

ছবি: প্রতিনিধি

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে নির্বাচনী এলাকার ৭ জন ইমামকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হচ্ছে।

জানা গেছে, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর-ভেদরগঞ্জ আংশিক) আসনের বিভিন্ন মসজিদে দায়িত্ব পালনরত ৭ জন ইমামকে এ ধর্মীয় সফরের সুযোগ করে দেওয়া হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে তাদের ওমরাহ পালনের যাবতীয় ব্যয় বহন করা হয়েছে।  সংশ্লিষ্ট ইমামদের (রবিবার) ০৫ জুলাই,২০২৬  সৌদি আরবগামী ফ্লাইট নির্ধারিত রয়েছে।

ওমরাহ পালনের সুযোগ পাওয়া ইমামরা বলেন, “এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়। আমরা সংসদ সদস্য সফিকুর রহমান কিরণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পবিত্র মক্কা-মদিনায় গিয়ে দেশ, জাতির জন্য দোয়া করব।”

এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরণ বলেন, “ইমামগণ সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে এ ব্যবস্থা করা হয়েছে। 

এ উদ্যোগে স্থানীয় আলেম-ওলামা, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তারা এমপি কিরণের এ মহতী উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাদের মতে, ধর্মীয় নেতাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!