রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে জলাবদ্ধতা! তিন তলা ভ্যানে ভরসা মানুষের

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৫:১১ পিএম

রাজধানীতে জলাবদ্ধতা! তিন তলা ভ্যানে ভরসা মানুষের

ছবি: প্রতিনিধি

রাজধানীর মিরপুর-১ মধ্য পাইকপাড়া এলাকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে পানিবন্দি মানুষ বিকল্প উপায়ে চলাচল করছেন।

এমন পরিস্থিতিতে মিরপুর-১ মধ্য পাইকপাড়া এলাকায় দেখা গেছে ব্যতিক্রমী এক দৃশ্য। জমে থাকা পানির মধ্যে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষভাবে তৈরি তিন তলা ভ্যান। পানি মাড়িয়ে চলাচল করতে না পারা মানুষ এই ভ্যানের মাধ্যমে প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভারী বৃষ্টির পর এলাকার বিভিন্ন সড়কে পানি জমে যায়। দীর্ঘ সময় পানি না কমায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ার কারণে সাধারণ যানবাহন চলাচল অনেকটা সীমিত হয়ে পড়েছে। ফলে স্থানীয়ভাবে তৈরি এই ভ্যান এখন অনেকের যাতায়াতের অন্যতম ভরসা হয়ে উঠেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। দ্রুত পানি নিষ্কাশন ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!