প্রকাশিত: আগস্ট ২, ২০২৬, ০১:৫৭ পিএম
চুয়াডাঙ্গার জীবনগরে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের কারণে জনমনে চরম অসন্তোষ ও অশান্তি বিরাজ করছে। দিনে-রাতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে জীবননগর পৌর এলাকা ও আশপাশের গ্রামগুলোতে প্রতি ১-২ ঘন্টা পরপর ৩০ মিনিট থেকে ১ ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না। রাতেও একাধিকবার লোডশেডিং হওয়ায় গরমে শিশু, বৃদ্ধ ও রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
কৃষকরা জানান, ধান ও সবজি ক্ষেতে সেচ দেওয়া যাচ্ছে না। বিদ্যুতের অভাবে মিল-কারখানা, দোকানপাট ও অনলাইন ক্লাসেও ব্যাঘাত ঘটছে। মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, "দিনে ৮-১০ বার লোডশেডিং। জেনারেটরের তেল কিনে ব্যবসা করা সম্ভব না। বিল ঠিকই নিচ্ছে কিন্তু সেবা নেই।"
এ বিষয়ে জীবনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন, "জাতীয় গ্রিডে উৎপাদন কম থাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে এই লোড শেডিং বাংলাদেশের সব জেলাতেই চলছে পরিস্থিতি স্বাভাবিক হলে সরবরাহ বাড়ানো হবে।"
তবে লোডশেডিংয়ের সুনির্দিষ্ট সময়সূচি না থাকায় জনগণের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। দ্রুত লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



