প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১০:০৩ পিএম
চুয়াডাঙ্গার জীবননগরে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য ও পশু খাদ্য প্রক্রিয়াজাত করার অপরাধে মেসার্স আহাদ রাইস মিলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার বেলা ১২টার দিকে জীবনগর পৌরসভার লক্ষ্মীপুর মিলপাড়া এলাকায় আহাদ রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি। এ সময় মিলে অবৈধভাবে মৎস্য ও পশু খাদ্য প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়ায় ২০১০ সালের মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের ২০ ধারায় মিল মালিক মোঃ লিটন খান (৪৮) কে ১০,হাজার টাকা জরিমানা করা হয়।
লিটন খান পুরাতন লক্ষ্মীপুর গ্রামের হাজী ফরজুন খানের ছেলে।
অভিযানে সহযোগিতা করেন জীবনগর থানা একটি টিম
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্স ছাড়া খাদ্য প্রক্রিয়াজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



