রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিবন্ধীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৬, ০৬:১৫ পিএম

প্রতিবন্ধীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা

সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সাজলকে নারী-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি তুলে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট গভীর রাতে উপজেলার গজারিয়াপাড়া এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে নুরুল ইসলাম সাজলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী তাকে আটক করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তির আশ্বাস দেওয়ার পর গাজীপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মিজান মিয়া এবং অভিযুক্তের বড় ভাই কাজল মিয়ার জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী হিসেবে পরিচয় দেওয়া গৃহবধূর স্বামী অভিযোগ করেন, গভীর রাতে নিজের ঘরে স্ত্রী ও নুরুল ইসলাম সাজলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান তিনি। পরে প্রতিবেশীদের ডাক দিলে তারা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করেন। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া হয়।

চুনারুঘাট উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মীর সাহেব আলী বলেন, অভিযোগের বিষয়ে প্রাথমিক সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়েছে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে নুরুল ইসলাম সাজলকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম সাজলের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের নজরে এসেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!