রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তে বিএসএফের পুশইন, বিজিবির বাধায় ব্যর্থ চেষ্টা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ১১:৩৩ এএম

সীমান্তে বিএসএফের পুশইন, বিজিবির বাধায় ব্যর্থ চেষ্টা

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ কর্তৃক ৩ জন কথিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

শনিবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। 

৫৮ বিজিবি সূত্রে জানা যায়, প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেট্ররী ক্যাম্প সংলগ্ন সীমান্ত পিলার ৭০/২ এস এর নিকট দিয়ে বিএসএফ কর্তৃক ১ জন পুরুষ ও ২ জন মহিলা সহ মোট ৩ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা করা হয়।
এ সময় মাধবখালী ও গয়েশপুর বিওপির বিজিবি টহলদল বিষয়টি চিহ্নিত করে এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে কঠোরভাবে বাধা প্রদান করে।

বিজিবির বাধার মুখে উক্ত ৩ ব্যক্তি বর্তমানে কাঁটাতারের নিকট ভারতের অংশে অবস্থান করছে বলে জানা গেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক জানান, "সীমান্তে বিজিবি সদা সতর্ক রয়েছে। কোনোভাবেই অবৈধ পুশইন করতে দেওয়া হবে না

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!