রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ঘাটাইলে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ১০:০৯ এএম

ঘাটাইলে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক অভিযানে ৬৫ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ।

রোববার (৯ আগস্ট) ২০২৬ তারিখে ঘাটাইল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে এক অভিযানে ৪০ পিস এবং অপর অভিযানে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঘাটাইল থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটাইলের নজুনবাগ গ্রামসহ উপজেলার বিভিন্ন এলাকায় নারীসহ একাধিক মাদক ব্যবসায়ী সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!