রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কালিহাতীতে ৫ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ০১:৫২ পিএম

কালিহাতীতে ৫ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পাঁচ পুরিয়া গাঁজাসহ বেল্লাল (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে কালিহাতী উপজেলা পরিষদের পশ্চিম গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক বেল্লাল কালিহাতী গ্রামের সিদ্দিকের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা ওই এলাকায় অবস্থান নেন। পরে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পাঁচ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বেল্লালকে আটক করা হয়।

পরে তাকে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কালিহাতীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!