রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অপারেশনের জন্য ৬ লাখ টাকা প্রয়োজন, অসহায় তাওসিফের পাশে দাঁড়ানোর আহ্বান

রাহাত শরীফ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০৪:৫৯ পিএম

অপারেশনের জন্য ৬ লাখ টাকা প্রয়োজন, অসহায় তাওসিফের পাশে দাঁড়ানোর আহ্বান

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার বসু বাড়ি এলাকার দুই বছর চার মাস বয়সী শিশু তাওসিফ হৃদরোগে আক্রান্ত। পরিবারের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদযন্ত্রে ছিদ্র রয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তাওসিফকে একটি ক্লিনিকে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। এ জন্য আনুমানিক ৬ লাখ টাকা প্রয়োজন হবে বলে পরিবারকে জানানো হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে অস্ত্রোপচার করানো জরুরি বলে জানিয়েছে পরিবার।

তাওসিফের বাবা মো. মুকুল পেশায় একজন ভ্যানচালক। পরিবারের নিজস্ব কোনো জায়গা-জমি নেই। অন্যের বাড়িতে আশ্রিত হয়ে কষ্টে সংসার চালান তিনি। সন্তানের চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অর্থ জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, হৃদরোগজনিত সমস্যায় তাওসিফ প্রায়ই কান্নাকাটি করে। সন্তানের চিকিৎসা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার বাবা-মা।

এ অবস্থায় তাওসিফের চিকিৎসার জন্য দেশে-বিদেশে অবস্থানরত হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার। তাদের আশা, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতায় দ্রুত শিশুটির অস্ত্রোপচার করানো সম্ভব হবে।

তাওসিফের চিকিৎসায় সহায়তা পাঠাতে বিকাশ নম্বর:
০১৭৩৬২২২৯১৪

যোগাযোগ:
ওসমান, বসু বাড়ি
মুকুলের নিকটাত্মীয়

ছোট্ট তাওসিফের জীবন বাঁচাতে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার। 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!