রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গোপালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

রাহাত শরীফ

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৩:১৯ পিএম

গোপালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) গোপালপুর পৌরসভা কমিউনিটি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের উদ্যোগে সূতী ভিক্টরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এবং এএসপি প্রবেশনার মনিরুজ্জামান মাসুদ।

এ সময় গোপালপুর থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) চন্দন কুমার পাল, থানার অন্যান্য পুলিশ সদস্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোপালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানা চত্বরে গিয়ে শেষ হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!