রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেলদুয়ারে সিএনজি থেকে ৯ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

রাহাত শরীফ (টাঙ্গাইল জেলা প্রতিনিধি)

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০২:২৫ পিএম

দেলদুয়ারে সিএনজি থেকে ৯ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার, চালক গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

দেলদুয়ার থানার তদন্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, র‍্যাব-১৪-এর সিপিসি-৩-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ছিলিমপুর বাসস্ট্যান্ডের কাছে একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালান। এ সময় অটোরিকশাটি তল্লাশি করে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অটোরিকশাচালক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

দেলদুয়ার থানার তদন্ত কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, আনোয়ার হোসেন মানিকগঞ্জ থেকে ইয়াবা নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!