রাহাত শরীফ (টাঙ্গাইল জেলা প্রতিনিধি)
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৬, ০৮:০৬ পিএম
ছবিঃ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে দুই মিষ্টির দোকানিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ এবং প্যাকেটজাত পণ্যের ওজনে অনিয়মের প্রমাণ পাওয়ায় আদী ইন্দুটি মিষ্টান্ন ভান্ডার ও গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে অনিয়মের বিরুদ্ধে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মাতৃভূমির খবর