রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপি সভাপতিসহ গ্রেপ্তার ৫

ফরিদ আহমেদ (পিরোজপুর প্রতিনিধি)

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৯:২৪ পিএম

পিরোজপুরে চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপি সভাপতিসহ গ্রেপ্তার ৫

ছবিঃ প্রতিনিধি

‎চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম  (৫২) সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৩০ আগষ্ট) আব্দুস সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার অন্যরা হলেন—কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

‎পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চাঁদাবাজির মামলায় সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর শহরের কুমারখালী এলাকার মো. জাকির হোসেন বাদী হয়ে রোববার পিরোজপুর সদর থানায় মামলাটি করেন।

‎মামলার অভিযোগে বলা হয়, কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বালু ভরাটের কাজের চুক্তি করেন জাকির হোসেন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু সরবরাহের কাজ শুরু করেন।

‎অভিযোগ অনুযায়ী, কাজ শুরুর পর সালাম শেখ ঠিকাদার জাকির হোসেনকে তার সঙ্গে অংশীদার হওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় প্রতি সিএফটি বালু ফেলার বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

‎জাকির হোসেন চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁর আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

‎এ ঘটনায় সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন জাকির হোসেন। পরে অভিযান চালিয়ে সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

‎পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!