রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়া-ফিলিপিন্সে শ’ক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:১৮ এএম

ইন্দোনেশিয়া-ফিলিপিন্সে  শ’ক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প

প্রতীকী ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্স। শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে প্রায় ৬ মাত্রার এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎসস্থল ছিল ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপ অঞ্চলে, যা ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে অবস্থান করছিল। উৎপত্তিস্থলটি মিন্দানাওয়ের দক্ষিণ-পূর্বে এবং ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলের তালাউদ দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে বলে জানা গেছে।

কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে তালাউদ দ্বীপে। তবে এখন পর্যন্ত দুই দেশের দুর্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!