রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লি বিমানবন্দরের দুই বিমানের সংঘর্ষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:০৮ এএম

দিল্লি বিমানবন্দরের দুই বিমানের সংঘর্ষ

ছবিঃ সংগৃহীত

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর–এর রানওয়েতে দু’টি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় বিমানের ডানার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।

গত বৃহস্পতিবার দুপুরে আকাশ এয়ার ও স্পাইসজেট–এর দুটি বিমানের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে স্পাইসজেটের বিমানের ডান পাশের উইংলেট এবং আকাশ এয়ারের বিমানের বাঁ পাশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরপরই দুই বিমানের উড়ান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। হায়দরাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাদাখ থেকে আসা স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি অবতরণের পর টারম্যাকের দিকে এগোচ্ছিল। অন্যদিকে টারম্যাক ছেড়ে বের হওয়ার সময় আকাশ এয়ারের বিমানটি রানওয়েতে অবস্থান করছিল।

এ ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!