রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:১৪ পিএম

দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সব যাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ দক্ষিণ সুদান-এ একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সব আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানী জুবার উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যের বরাতে বিবিসি জানায়, দুর্ঘটনাকবলিত ছোট বিমানটিতে পাইলটসহ মোট ১৪ জন আরোহী ছিলেন এবং দুর্ঘটনায় কেউই বেঁচে যাননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।

কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে দুইজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বাসিন্দা।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার ও তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে। জুবা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ি ও কুয়াশাচ্ছন্ন এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ আগুনে জ্বলছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!