রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য সুখবর

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১২:১৫ পিএম

বিদেশগামী প্রবাসী কর্মীদের জন্য সুখবর

ফাইল ছবি

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং কর্মীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নতুন একটি ঋণ কর্মসূচি চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই কর্মসূচির মাধ্যমে বিদেশগামীদের ভাষাশিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনে আর্থিক সহায়তা দেওয়া হবে।

এই উদ্যোগের আওতায় যোগ্য আবেদনকারীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন। ঋণের অর্থ সরাসরি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি হিসেবে পাঠানো হবে। পাশাপাশি বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার খরচও এই ঋণের মাধ্যমে নির্বাহ করা যাবে।

বিশেষভাবে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে এই ঋণ প্রদান করা হবে। আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং তার বয়স ৪০ বছরের কম হতে হবে।

এ ছাড়া আবেদনকারীর নির্দিষ্ট দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের অফার লেটার থাকতে হবে এবং ন্যূনতম মধ্যম পর্যায়ের ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রয়োজনীয় জামিনদারের তথ্য জমা দিতে হবে।

ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে বছরে ১১ শতাংশ এবং সর্বোচ্চ মেয়াদ রাখা হয়েছে ৩ বছর পর্যন্ত। অন্যান্য চার্জ ও শর্তাবলি ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

আগ্রহীরা বিস্তারিত তথ্য জানতে নিকটস্থ শাখায় যোগাযোগ করতে পারবেন অথবা নির্ধারিত হেল্পলাইন নম্বরে ফোন করতে পারবেন। অনলাইনের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!