রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে সরকার

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০১:০৩ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে সরকার

ফাইল ছবি

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্ত্রী জানান, সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাতজনের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ দেশে আনা হয়েছে। নিহতদের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

নিহত মামুন দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের সচ্ছলতা নিশ্চিত করার জন্য কাজ করছিলেন। পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়ে তিনি ২০ বছর বয়সে সৌদি আরবে পাড়ি জমান এবং দীর্ঘ ১৫ বছর সেখানে কর্মরত ছিলেন।

সরকার প্রবাসীদের নিরাপত্তা ও শ্রমবাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে বলে জানান মন্ত্রী।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!