রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

১ সেপ্টেম্বর থেকে অর্থ তুলতে পারবেন আমানতকারীরা: কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ০২:৩৮ পিএম

১ সেপ্টেম্বর থেকে অর্থ তুলতে পারবেন আমানতকারীরা: কেন্দ্রীয় ব্যাংক

সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত ও ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে আমানতের মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না—এ বিষয়টি গ্রাহকদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করেন। এ সময় গভর্নর আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

সভায় গভর্নর জানান, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের কর্তন করা হবে না বলে ঘোষণা দিয়েছেন। এরপরও গ্রাহকদের মধ্যে এ নিয়ে যে সংশয় রয়েছে, তা দূর করতে ব্যাংক কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রত্যেক আমানতকারী যেন বিষয়টি স্পষ্টভাবে জানতে পারেন, সেটিও নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত নীতিমালার ভিত্তিতে ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের হিসাব থেকে মূল অর্থ উত্তোলনের সুযোগ তৈরি করা হবে।

এর মধ্যে আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলনের ব্যবস্থা থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম দ্রুত ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন গভর্নর। গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ব্যাংক পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!