রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোট পেয়ে জয়ী বিএনপির রুবেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:৩৩ পিএম

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোট পেয়ে জয়ী বিএনপির রুবেল

ফাইল ছবি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেসরকারিভাবে এ তথ্য নিশ্চিত করেন।

বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৪৮০ ভোট। ফলে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন রুবেল।

মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ১৩ হাজার ৬৪৮, বাতিল ভোট ২ হাজার ৮৬। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এই আসনে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা অন্তর্ভুক্ত। ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। পোস্টাল ভোটের জন্য আবেদন করেছিলেন ৩ হাজার ৫৭৪ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৯ জন।

রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটলেও সংশ্লিষ্টদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসনে মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৫২.১৯ শতাংশ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!