রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মায় ধরা পরল ২৫ কেজির পাঙাশ, বিক্রি কত টাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:১৮ পিএম

পদ্মায় ধরা পরল ২৫ কেজির পাঙাশ, বিক্রি কত টাকায়

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ, যা পরে ৫২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ২৫ কেজি ওজনের এই মাছটি গাজীপুরের এক প্রবাসীর কাছে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্নেসোনা গ্রামের জেলে কার্তিক হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের মোহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন।

সেখানে উন্মুক্ত নিলামে মাছটি ২ হাজার টাকা কেজি দরে ৫০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মো. শাহজাহান শেখ। পরবর্তীতে তিনি কেজিপ্রতি ১০০ টাকা লাভে ২ হাজার ১০০ টাকা দরে মোট ৫২ হাজার ৫০০ টাকায় মাছটি গাজীপুরের এক প্রবাসীর কাছে বিক্রি করেন।

ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পদ্মার বড় মাছের চাহিদা বেশি থাকায় নিলামের পর দ্রুতই ক্রেতা পাওয়া যায়। বিশাল আকারের এই পাঙাশ মাছটি দেখতে ঘাটে উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!