রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নাতির মৃত্যুর গুজবে প্রাণ গেল নানীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

নাতির মৃত্যুর গুজবে প্রাণ গেল নানীর

ফাইল ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর গুজব শুনে আফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নূরপুর গ্রামের নন্দী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন (১৯), ডাকনাম সিয়াম, একটি ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় রিফাতকে ‘মেরে ফেলা হয়েছে’ এমন গুজব ছড়িয়ে পড়লে তার নানী আফিয়া বেগম বিষয়টি শুনে মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে অবস্থার অবনতি হলে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় মীমাংসার চেষ্টা করা হলেও পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, নাতির মৃত্যুর গুজব শুনে স্ট্রোক করে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রিফাত হোসেন জীবিত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!