রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী খান আর নেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:২৯ এএম

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী খান আর নেই

ফাইল ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী খান আর নেই। মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুম মোহাম্মদ আলি খান এলাকায় একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘদিন তিনি স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তার অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল-মিরপুর এর চেয়ারম্যান ও দৈনিক মাতৃভূমির খবর এর সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান সোহাগের পিতা। 

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১০টায় লালমাটিয়া বিবি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর নিজ গ্রাম ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!