রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মার এক বাঘাইড় বিক্রি ৬৫৬৭৫ টাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১০:০৫ পিএম

পদ্মার এক বাঘাইড় বিক্রি ৬৫৬৭৫ টাকায়

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। সাড়ে ৩৫ কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছে ৬৫ হাজার ৬৭৫ টাকায়।

রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান এলাকায় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ঘাটের একটি আড়তে তোলা হলে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ সেটি কিনে নেন।

জানা গেছে, প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মাছটি কেনার পর অনলাইনের মাধ্যমে সিলেটের এক ক্রেতার কাছে কিছু লাভে বিক্রি করা হয়।

বিশাল আকৃতির এই বাঘাইড় মাছ দেখতে সকাল থেকেই ঘাট এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!