রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিষ্ঠার সঙ্গে কাজ করে ৩ চিঠিতে ধন্যবাদ পেলেন ইউনুস

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০১:০৯ পিএম

নিষ্ঠার সঙ্গে কাজ করে ৩ চিঠিতে ধন্যবাদ পেলেন ইউনুস

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চাঁদপুর জেলা সফরে অর্পিত সরকারি দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে পালন করায় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীকে ধন্যবাদ জানানো হয়েছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান পৃথক তিনটি চিঠিতে তাকে এই ধন্যবাদ জানান।

মোহা. ইউনুস আলী জানান, গত ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়ক মেরামত, সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, সেতু-কালভার্ট সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কাজ দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করা হয়। এসব কাজের স্বীকৃতি হিসেবেই তিনটি পৃথক চিঠিতে তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রীর সফরকালে যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে তার নিবিড় তত্ত্বাবধানের ভূয়সী প্রশংসা করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও রাষ্ট্র ও জনগণের কল্যাণে একই নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

মোহা. ইউনুস আলী বলেন, ভালো কাজের এমন মূল্যায়ন তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। তিনি ভবিষ্যতেও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে চান বলে জানান।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে দায়িত্ব পালনে বিশেষ দক্ষতা দেখানোর কারণেই তাকে ধন্যবাদপত্র দেওয়া হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!