রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২৯, ২০২৬, ১০:২৯ এএম

পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ফাইল ছবি

ঈদের দিন পদ্মা সেতু দেখতে গিয়ে ফরিদপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং একই গ্রামের ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন পদ্মা সেতু ভ্রমণের উদ্দেশ্যে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে মধুখালী থেকে রওনা দেন রাজন ও ইব্রাহিম। পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের নারানখালী ব্রিজ এলাকায় পৌঁছালে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজন শেখ নিহত হন।

গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলচালক ইব্রাহিম ফকিরকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!