মো তামিম আহমেদ
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১০:৫৯ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২০২৬-২৭ টার্মের নির্বাচনের ভোটগ্রহণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শেষ করে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে। নির্বাচনে শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং দিনব্যাপী ক্যাম্পাসে ছিল প্রাণবন্ত পরিবেশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মাহবুব হাসান রাব্বু ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান খান পেয়েছেন ৪৪ ভোট এবং মোহাম্মদ মুর্শিদ আলম সিদ্দিকী পেয়েছেন ৪১ ভোট।
সহ-সভাপতি পদে মোহাম্মদ সাইফুজ্জামান ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোক্তার আহমেদ পেয়েছেন ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে মোঃ আব্দুল গফুর সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তসলিম উদ্দিন পেয়েছেন ৬০ ভোট, তানভীর মোহাম্মদ ফয়সাল ১২ ভোট এবং আনোয়ার হোসেন ৭ ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোঃ আলম রানা ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সোলাইমান ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোঃ বাচ্চু মিয়া পেয়েছেন ৫১ ভোট এবং মোঃ খলিল মিয়া পেয়েছেন ৪০ ভোট।
অর্থ সম্পাদক পদে মোহাম্মদ সজীব ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মোঃ মোবারক হোসেন পেয়েছেন ৫৭ ভোট।
প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে আলমগীর হোসেন ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ আজহারুল ইসলাম পেয়েছেন ৫৯ ভোট।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের পেশাগত অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সব মিলিয়ে, শিক্ষক সমাজের গণতান্ত্রিক চর্চার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ডিপিআই শিক্ষক সমিতির ২০২৬-২৭ টার্মের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাতৃভূমির খবর