রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলেকে জেলে পাঠাল আদালত

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:৩৬ পিএম

মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলেকে জেলে পাঠাল আদালত

ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণপোষণ না দেওয়া এবং নির্যাতনের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি তার মা শেপালী বেগমের ভরণপোষণের দায়িত্ব পালন না করে বিভিন্নভাবে দুর্ব্যবহার করে আসছিলেন। সর্বশেষ গত ২ জুন মাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় শেপালী বেগম পিতা-মাতার ভরণপোষণ আইনে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!