রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দর্শনা  সীমান্তে ভারতীয়  বিএএসএফ কতৃক অবৈধ ‘পুশ-ইন’ চেষ্টা ভণ্ডুল করে দিল ৬ বিজিবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৪:৫১ পিএম

দর্শনা  সীমান্তে ভারতীয়  বিএএসএফ কতৃক অবৈধ ‘পুশ-ইন’ চেষ্টা ভণ্ডুল করে দিল ৬ বিজিবি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তাৎক্ষণিক তৎপরতায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি সূত্রে জানা যায়, অদ্য ২৩ জুলাই আনুমানিক ভোর ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। অনুপ্রবেশের চেষ্টাকারী এই দলে ১ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন ৫ বছর বয়সী শিশু ছিল।

তবে বিএসএফের এই প্রচেষ্টা সফল হওয়ার আগেই বিজিবি টহল দলের নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিজিবি টহল দল কঠোর অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয় এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় আটকে রাখে। বিজিবির বাধা ও কড়া অবস্থানের মুখে একপর্যায়ে বিএসএফ উক্ত ব্যক্তিদের সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, বিজিবির প্রখর নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অবৈধ পুশ-ইন প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!