রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদা আদায় বা অর্থ সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ " - গণপূর্ত প্রতিমন্ত্রী 

ফরিদ আহমেদ

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৬, ০৯:৪৩ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদা আদায় বা অর্থ সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ

ছবি: প্রতিনিধি

১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে দলীয় শৃঙ্খলা ও নীতির বিষয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। 

‎শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ বার্তা দেন তিনি।

‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়া ওই ফেসবুক বার্তায় প্রতিমন্ত্রী দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অর্থ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ করেন।

‎তিনি জানান, "দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে, অভিযোগ ও প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একই সঙ্গে আইনের আওতায় আনা হবে। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ  কোনো প্রকার চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড, ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। "

‎এ বিষয়ে তিনি দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বানও জানান। 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!