রাহাত শরীফ (টাঙ্গাইল জেলা প্রতিনিধি )
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৫০ এএম
ছবিঃ প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুস সালাম পিন্টু জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
এর ফলে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেলেন।
গোপালপুর-ভূঞাপুরের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মাতৃভূমির খবর