রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নতুন নেতার অধীনে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ১০:০০ এএম

নতুন নেতার অধীনে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ছবিঃ সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে দেশটি প্রথমবারের মতো ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সোমবার এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম IRIB তাদের টেলিগ্রাম বার্তা মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানায়, নতুন নেতৃত্বের অধীনে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

গণমাধ্যমটি একই সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে। প্রকাশিত ছবিতে ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল— “আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।”

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। নতুন নেতৃত্ব গ্রহণের পরপরই এই সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

পর্যবেক্ষকদের মতে, ইরানের সাম্প্রতিক পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!