রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ১০:২৮ পিএম

হরমুজ প্রণালিতে সামরিক অভিযানে অংশ নেবে না ফ্রান্স

ফাইল ছবি

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে কোনো সামরিক অভিযানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ফ্রান্স এই ধরনের কোনো উদ্যোগে যুক্ত হবে না।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন। ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স এই সংঘাতের কোনো পক্ষ নয়, তাই প্রণালি উন্মুক্ত করার নামে সামরিক পদক্ষেপে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।

তবে যুদ্ধ শেষ হলে নৌ চলাচলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে একটি জোট গঠনের পরিকল্পনার কথা জানান তিনি। তার মতে, পরিস্থিতি স্থিতিশীল হলে বিভিন্ন দেশের সমন্বয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, তিনি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ফ্রান্স শেষ পর্যন্ত এই উদ্যোগে যুক্ত হবে। তবে ম্যাক্রোঁ স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান সময়ে কোনো সামরিক পদক্ষেপে অংশ নেওয়ার সম্ভাবনা নেই।

ফরাসি কর্মকর্তারাও জানিয়েছেন, তারা এমন একটি উদ্যোগে কাজ করছেন, যা সরাসরি কোনো সামরিক সংঘাতের অংশ না হয়ে ভবিষ্যতে প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই অবস্থান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন কূটনৈতিক ভারসাম্য তৈরি করতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!