প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:১৮ পিএম
কুয়েতের শুয়াইখ বন্দর ও মুবারক আল-কাবির বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
শুক্রবার জানানো হয়, বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আল-কাবির বন্দরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে কিছু ভৌত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে একই দিনে কুয়েত সিটির কাছে শুয়াইখ বন্দরেও পৃথক হামলার ঘটনা ঘটে। সেখানেও অবকাঠামোগত ক্ষতির কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিভিন্ন সামরিক অবস্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে। তবে এই হামলাগুলোর পেছনে কারা জড়িত, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে বিশ্লেষকদের অভিমত।



