রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে চাপে ইসরায়েল

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:১৩ পিএম

ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে চাপে ইসরায়েল

ছবিঃ সংগৃহীত

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের ওপর ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা তেমন বড় ক্ষয়ক্ষতি করতে পারেনি। শুরুতে এসব হামলা ছিল বিচ্ছিন্ন এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা সম্ভব হয়েছিল।

তবে সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ২০২৪ সালের জুলাইয়ে হুতিদের একটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে এক বেসামরিক নাগরিক নিহত হন, যা পরিস্থিতিকে নতুন মাত্রা দেয়।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ওপর হুতিদের নতুন করে হামলা শুরু হওয়া দেশটির জন্য উদ্বেগের কারণ হলেও এটি বড় ধরনের সামরিক চ্যালেঞ্জ তৈরি করার সম্ভাবনা কম। তবে লোহিত সাগরে জাহাজ চলাচল লক্ষ্য করে যদি হুতিরা আবার হামলা শুরু করে, তাহলে এর প্রভাব হবে ব্যাপক ও সুদূরপ্রসারী।

বর্তমানে সৌদি আরব বিকল্প পথ ব্যবহার করে লোহিত সাগরের উপকূলবর্তী বন্দর দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল সরবরাহ করছে। এশিয়ার বাজারে পাঠানো এসব তেলবাহী জাহাজ ইয়েমেন উপকূল ঘেঁষে চলাচল করে, যা হুতিদের হামলার ঝুঁকির মধ্যে রয়েছে।

এর আগে ২০২৩ সালের শেষভাগ থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগর অঞ্চলে প্রায় ২০০টি হামলা চালায়। এতে ৩০টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত একটি জাহাজ দখলের ঘটনাও ঘটে। এর ফলে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি ইরান হরমুজ প্রণালি বন্ধ করে এবং একই সময়ে হুতিরা লোহিত সাগরের পথও অচল করে দেয়, তবে বৈশ্বিক বাণিজ্য মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!