রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজ মার্কিন পাইলটকে ধরতে পুরস্কার ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:০৫ পিএম

নিখোঁজ মার্কিন পাইলটকে ধরতে পুরস্কার ঘোষণা ইরানের

প্রতীকী ছবি

ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে জীবিত অবস্থায় ধরে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটির একটি সম্প্রচার মাধ্যমে স্থানীয় নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

ঘোষণায় বলা হয়, যদি কেউ সংশ্লিষ্ট এলাকায় খোঁজ চালিয়ে নিখোঁজ ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারেন, তাহলে তাকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এতে অনেক মানুষ নিজ উদ্যোগে পাহাড়ি ও দুর্গম এলাকায় অনুসন্ধানে অংশ নিতে শুরু করেছেন।

ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং বলেছে, কেউ যেন ওই ব্যক্তির সঙ্গে কোনো ধরনের অমানবিক আচরণ না করেন। একই সঙ্গে সন্দেহজনক কিছু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলা হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় তল্লাশি অভিযান চলছে। ওই এলাকা পাহাড় ও বনভূমি দ্বারা পরিবেষ্টিত হওয়ায় অনুসন্ধান কার্যক্রম কিছুটা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক সূত্র জানায়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর এক ক্রুকে উদ্ধার করা হয়েছে, তবে অপরজন এখনো নিখোঁজ। তাকে খুঁজে বের করতে বিভিন্ন অভিযান অব্যাহত রয়েছে।

এই ঘটনার মধ্যেই দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা আরও জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!