প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৬:৫২ পিএম
ইরানে সরকার-নিয়ন্ত্রিত ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা টানা ৫০তম দিনে অচলাবস্থায় পৌঁছেছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশটি দীর্ঘ সাত সপ্তাহ ধরে কার্যত বৈশ্বিক ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
সংস্থাটির মতে, আধুনিক সংযুক্ত সমাজে এ ধরনের দীর্ঘমেয়াদি অচলাবস্থা একেবারেই নজিরবিহীন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিভিন্ন বিকল্প উপায়ে বা অতিরিক্ত খরচে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে।
এর মধ্যে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহারের প্রবণতা বাড়ছে। তবে ইরানে এই ধরনের সেবা ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে এবং এটি ব্যবহার করলে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ পরিস্থিতির পর থেকে কর্তৃপক্ষ শতাধিক স্যাটেলাইট ডিভাইস জব্দ করেছে।
অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে তুলনা করলে দেখা যায়, ইন্টারনেট সেবার উচ্চমূল্য সাধারণ নাগরিকদের জন্য বড় চাপ তৈরি করছে।



