রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মালিতে হামলার দায় স্বীকার করল আল-কায়েদা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৩৯ পিএম

মালিতে হামলার দায় স্বীকার করল আল-কায়েদা

ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজধানী বামাকোসহ একাধিক শহরে সমন্বিত হামলা চালিয়েছে ইসলামপন্থী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটিতে সবচেয়ে বড় সমন্বিত হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাজধানীর মোদিবো কেইতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং মধ্য ও উত্তরাঞ্চলের অন্তত চারটি শহরে একযোগে এই হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জেএনআইএম।

গোষ্ঠীটি দাবি করেছে, তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী সংগঠন আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের সঙ্গে যৌথভাবে এই হামলা পরিচালনা করা হয়েছে।

মালির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বামাকোসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক স্থাপনা ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পরে সেনাবাহিনী পাল্টা অভিযান শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করা হয়।

সেনাবাহিনী আরও জানায়, বর্তমানে রাজধানীসহ হামলাকবলিত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানবন্দর এলাকার কাছে টানা গুলিবর্ষণ ও ভারী অস্ত্রের শব্দ শোনা যায়। পাশাপাশি এলাকায় হেলিকপ্টারের টহল দেখা গেছে, যা পুরো শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!