রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইরানকে চাপে ফেলতে নতুন সামরিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:২৫ পিএম

ইরানকে চাপে ফেলতে নতুন সামরিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের নতুন পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের তৎপরতা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিত ব্রিফিং দেওয়ার কথা রয়েছে সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের।

সূত্রের বরাতে জানা গেছে, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে ‘স্বল্প সময়ের মধ্যে শক্তিশালী’ হামলার একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তেহরানকে আলোচনার টেবিলে চাপের মুখে ফেলাই মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

একই সঙ্গে হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাবনাও আলোচনায় রয়েছে, যাতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা যায়। এ পরিকল্পনা বাস্তবায়নে স্থলবাহিনী মোতায়েনের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে। পাশাপাশি ইরানের মজুদকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ বাহিনী ব্যবহারের কথাও আলোচনায় এসেছে।

তবে ট্রাম্প সামরিক হামলার চেয়ে নৌ-অবরোধকে বেশি কার্যকর মনে করছেন বলে জানা গেছে। তবুও সাম্প্রতিক এই ব্রিফিং ইঙ্গিত দিচ্ছে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা আলোচনা এগিয়ে নিতে তেহরানকে চাপের মুখে ফেলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!