রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাজিলে আবাসিক ভবনে উড়োজাহাজ বিধ্বস্তে তিনজন নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:০৭ পিএম

ব্রাজিলে আবাসিক ভবনে উড়োজাহাজ বিধ্বস্তে তিনজন নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার সংঘটিত এ দুর্ঘটনায় উড়োজাহাজটি একটি আবাসিক ভবনের ওপর আছড়ে পড়ে।

স্থানীয় দমকল বিভাগের বরাতে জানা গেছে, উড়োজাহাজটিতে পাইলট ও সহ-পাইলটসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাইলট ও সহ-পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজন যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল বিভাগ আরও জানায়, দুর্ঘটনায় ভবনের কোনো বাসিন্দা আহত হননি এবং ভবনটির বড় ধরনের কাঠামোগত ক্ষতিও হয়নি।

প্রাথমিক তথ্যে জানা যায়, উড়োজাহাজটি বেলো হরিজন্তের কেন্দ্র থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের একটি বিমানবন্দর থেকে সাও পাওলো অভিমুখে যাত্রা করেছিল। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই এটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি তিনতলা ভবনে বিধ্বস্ত হয়।

ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!