প্রকাশিত: মে ৭, ২০২৬, ১২:১৬ পিএম
দক্ষিণ আফ্রিকার কোমাতি নদী থেকে নিখোঁজ এক হোটেল ব্যবসায়ীর দেহাংশ উদ্ধার করা হয়েছে একটি কুমিরের পেট থেকে। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নিহত ৫৯ বছর বয়সী গ্যাব্রিয়েল বাতিস্তা স্থানীয় একটি হোটেলের মালিক ছিলেন। গত সপ্তাহে বন্যার স্রোতে ভেসে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এরপর নদী এলাকায় কয়েকদিন ধরে তল্লাশি চালায় উদ্ধারকারী দল।
তল্লাশি চলাকালে প্রায় ১৫ ফুট লম্বা একটি কুমিরকে সন্দেহজনকভাবে স্থির অবস্থায় দেখতে পান উদ্ধারকারীরা। পরে হেলিকপ্টারের সহায়তায় সেটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে কুমিরটিকে নিধন করে তার পেট থেকে দেহাংশ উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া দেহাংশের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। পাশাপাশি একই এলাকায় আরও কুমির বা সম্ভাব্য নিখোঁজ ব্যক্তির ঘটনা আছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।
স্থানীয় প্রশাসন বলছে, নদীটি কুমির অধ্যুষিত হওয়ায় বন্যার সময় এমন ঝুঁকি আরও বেড়ে যায়।
সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট



