রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, ৯ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:০৮ পিএম

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধস, ৯ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি অবৈধ সোনার খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ৯ জন খনি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, পশ্চিম সুমাত্রার সিজুঞ্জুং জেলার ওই খনির পাশের একটি পাহাড় বৃহস্পতিবার ধসে পড়ে। সে সময় শ্রমিকরা পাহাড়ের মাত্র ৩ মিটার নিচে কাজ করছিলেন, ফলে তারা ধসের নিচে চাপা পড়েন।

পশ্চিম সুমাত্রা পুলিশের মুখপাত্র সুস্মেলাবতি রোসা জানান, ঘটনাস্থলটি একটি অবৈধ সোনার খনি। ধসের সময় সেখানে থাকা ৯ জন শ্রমিক নিহত হন, তবে তিনজন কোনোমতে প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে নিখোঁজদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে খনিটি বন্ধ করে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

বিশেষজ্ঞদের মতে, ইন্দোনেশিয়ায় অবৈধ খনির সংখ্যা অনেক বেশি এবং এসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যায়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!